বিজ্ঞাপন

নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন, অনশন ভাঙালেন এমপি

নারায়ণগঞ্জে গ্রাহকদের আপত্তি উপেক্ষা করে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে গণঅনশন করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

গণঅনশনে বক্তারা অবিলম্বে প্রিপেইড মিটার প্রকল্প বাতিলের দাবি জানান। একই সঙ্গে গ্রাহকদের ওপর জোর করে প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জাগু, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো. শাহজাহানসহ সংগঠনটির নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন এলাকার পঞ্চায়েত, মসজিদ কমিটি ও দোকান মালিক সমিতির নেতারাও এতে অংশ নেন।

বক্তারা বলেন, যেসব এলাকায় প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে, সেখানে গ্রাহকদের ভোগান্তি বেড়েছে। সাধারণ মানুষের ওপর একতরফাভাবে প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা বলেন, বিগত সরকারের আমলে নেওয়া বিভিন্ন প্রকল্প নিয়ে প্রশ্ন উঠলেও সাধারণ গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া প্রিপেইড মিটার ব্যবস্থা কেন বাতিল হবে না—এ প্রশ্ন এখন সামনে এসেছে। অবিলম্বে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ এবং ইতোমধ্যে স্থাপন করা মিটার নিয়ে পুনর্বিবেচনার দাবি জানান তারা।

আন্দোলনকারীরা আরও বলেন, বিভিন্ন এলাকায় ইতোমধ্যে প্রিপেইড মিটারের বিরুদ্ধে গণপ্রতিরোধ শুরু হয়েছে। জোরপূর্বক মিটার স্থাপনের চেষ্টা করা হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। প্রিপেইড মিটার প্রকল্প বাতিল না হলে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে এর দায় সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম এর আগে সমাবেশ ও গণমিছিলসহ ধারাবাহিক কর্মসূচি পালন করেছে। সংগঠনটির নেতারা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিলসংক্রান্ত বিভিন্ন অভিযোগ তুলে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

পানি পান করিয়ে গণঅনশন ভাঙালেন এমপি আবুল কালাম

দুপুর পৌনে ১টার দিকে গণঅনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। পরে আন্দোলনকারীদের পানি পান করিয়ে গণঅনশন ভঙ্গ করান তিনি।

এ সময় অ্যাডভোকেট আবুল কালাম বলেন, “আপনাদের দাবির সঙ্গে আমি একাত্মতা পোষণ করছি। আপনাদের দাবি আমি জাতীয় সংসদে উত্থাপন করার চেষ্টা করব। আশা করব, আলোচনার মাধ্যমে আপনাদের দাবির বিষয়টি সমাধান হবে।”

কর্মসূচিতে আন্দোলনকারীরা প্রিপেইড মিটার বাতিলের পাশাপাশি গ্রাহকদের ভোগান্তি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন।

পড়ুন:আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় মৃত্যুদন্ড ছাড়া মেনে নেব না: আছিয়ার মা

ইমি/

-বিজ্ঞাপন-
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন