নরসিংদীর অন্যতম প্রধান ব্যবসায়ী সংগঠন মাধবদী মার্চেন্ট এসোসিয়েশন নির্বাচন-২০২৬-এর নির্বাচনী তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩ অক্টোবর (শনিবার) সংগঠনটির নতুন পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হারুনুর রশীদ শাহ্ ফকির নির্বাচনী তফসিল ঘোষণা করেন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
তফসিল অনুযায়ী, ৩ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এছাড়া সমিতির কার্যালয়ে ১, ২ ও ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই: ৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত। আপিল গ্রহণ ও শুনানি, ৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
মনোনয়নপত্র প্রত্যাহার ৬ সেপ্টেম্বর রবিবার বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত। প্রতীক বরাদ্দ ৮ সেপ্টেম্বর মঙ্গলবার ১নং জোন সকাল ১১ টায়, ২, ৩ ও ৪ নং জোন: দুপুর ১২ টায় অনুষ্ঠিত হবে।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. হারুনুর রশীদ শাহ্ ফকির জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এ জন্য তিনি ব্যবসায়ী ও সংবাদকর্মীসহ সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
পড়ুন:আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় মৃত্যুদন্ড ছাড়া মেনে নেব না: আছিয়ার মা
ইমি/


