বিজ্ঞাপন

চালু হলো ‘চান্দাবিডি ডটকম’, প্রথম দিনের সর্বোচ্চ অভিযোগ ঢাকায়

চাঁদাবাজি, অবৈধ অর্থ দাবি এবং সেবা বা কাজের ক্ষেত্রে আর্থিক হয়রানির অভিজ্ঞতা নথিবদ্ধ করতে চালু হয়েছে নতুন অনলাইন প্ল্যাটফর্ম ‘চাঁন্দাবিডি ডটকম’ (chandabd.com)। মঙ্গলবার (২৫ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্ল্যাটফর্মটি জানিয়েছে, ঘুষের অভিযোগ নথিভুক্ত করার উদ্যোগের পর এবার চাঁদাবাজির তথ্য সংরক্ষণ ও প্রকাশের জন্য চালু হয়েছে ‘চান্দাবিডি ডটকম’ নামের একটি ওয়েবসাইট। কেউ চাঁদাবাজির শিকার হলে বা কোথাও চাঁদা দাবির ঘটনা জানতে পারলে এই অনলাইন প্ল্যাটফর্মে পরিচয় গোপন রেখে তথ্য দেওয়ার সুযোগ রয়েছে।

চালু হওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যে ওয়েবসাইটটির পাবলিক লেজারে নয়টি রিপোর্ট জমা পড়ে। এসব রিপোর্টে মোট চাওয়া বা দেয়া অর্থের পরিমাণ দেখানো হয়েছে ৯ লাখ ৬০ হাজার ৭০০ টাকা। সোমবার রাত পর্যন্ত বেশি রিপোর্ট এসেছে ঢাকা বিভাগ থেকে। এ রিপোর্টগুলোর একটি টঙ্গী পৌরসভা অফিস-সংক্রান্ত। সেখানে ট্রেড লাইসেন্স নবায়নের জন্য নির্ধারিত ফির বাইরে ৫০০ টাকা অতিরিক্ত চাওয়ার অভিযোগ করা হয়েছে। রিপোর্টে ঘটনাটিকে ‘জোরপূর্বক অর্থ আদায়’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

রাজধানীর মিরপুরের ৬০ ফুট এলাকায় একটি নির্মাণাধীন ভবনের কাজের সময় এক লাখ টাকা চাঁদা দাবির আরেকটি অভিযোগ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে একজন রাজনৈতিক নেতার নাম ব্যবহার করে চাঁদা দাবি করার কথা বলার পাশাপাশি এটাও উল্লেখ করা হয়েছে যে, ওই ব্যক্তির সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি এবং বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়েছে।

পূর্ব শেওড়াপাড়ায় সড়ক উন্নয়নকাজের সময় বিভিন্ন ভবনের পানি ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার পর তা আবার ঠিক করে দেওয়ার কথা বলে ১০ হাজার টাকা করে চাওয়ার অভিযোগও রয়েছে। এ ক্ষেত্রেও অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

এছাড়া পল্টন এলাকায় ময়লার বিলের নামে প্রতি মাসে ২০০ টাকা করে নেওয়ার একটি অভিযোগ রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ ক্ষেত্রে সিটি করপোরেশনের রসিদ ব্যবহার করা হয়।

সংশ্লিষ্টরা জানান, বিদেশের বিভিন্ন নাগরিক-রিপোর্টিং প্ল্যাটফর্ম থেকে অনুপ্রেরণা নিয়ে এবং ঘুষের অভিযোগ নথিবদ্ধ করার প্ল্যাটফর্ম ‘ঘুষ ডট সাইট’-এর অভিজ্ঞতার ভিত্তিতে ‘চাঁন্দাবিডি ডটকম’ তৈরি করা হয়েছে।

প্ল্যাটফর্মটিতে নাগরিকরা নাম-পরিচয় প্রকাশ না করেই চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন, নির্মাণকাজ বা ব্যবসাকে কেন্দ্র করে অবৈধ অর্থ দাবির মতো ঘটনার তথ্য জানাতে পারবেন। অভিযোগের সঙ্গে ঘটনার এলাকা, সময়, সংশ্লিষ্ট খাত বা ঘটনার ধরন, দাবিকৃত অর্থের পরিমাণ এবং ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দেয়ার সুযোগ থাকবে।

তবে উদ্যোক্তারা স্পষ্ট করে জানিয়েছেন, ওয়েবসাইটে জমা পড়া কোনো তথ্যকে আদালতগ্রাহ্য প্রমাণ, তদন্তের ফলাফল বা যাচাইকৃত অপরাধের ঘোষণা হিসেবে বিবেচনা করা যাবে না। এটি মূলত নাগরিকদের অভিজ্ঞতার একটি উন্মুক্ত নথি। এর মাধ্যমে কোন এলাকা বা খাতে এ ধরনের অভিযোগ বেশি আসছে, সে বিষয়ে একটি প্রাথমিক চিত্র পাওয়া যাবে।

ভুল তথ্য, ব্যক্তিগত আক্রমণ এবং কারও ব্যক্তিগত ঠিকানা, ফোন নম্বর বা অপ্রাসঙ্গিক পরিচয় প্রকাশ ঠেকাতে অভিযোগ প্রকাশের আগে তা মডারেশনের আওতায় আনা হবে। কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলেও সেটিকে প্রমাণিত তথ্য হিসেবে উপস্থাপন করা হবে না।

চাঁন্দাবিডি কর্তৃপক্ষ জানিয়েছে, কাউকে অপমান বা অপরাধী হিসেবে চিহ্নিত করা তাদের উদ্দেশ্য নয়। বরং নাগরিকদের অভিজ্ঞতা দায়িত্বশীলভাবে নথিবদ্ধ করা, জনসচেতনতা বাড়ানো এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে সমস্যার ধরন তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

চান্দাবিডি ডটকম বলছে, রিপোর্ট জমা দেওয়ার সময় এলাকা, সেবা বা খাত, আনুমানিক টাকার পরিমাণ ও চাঁদা দেওয়ার ফলাফল উল্লেখ করা যায়। ব্যবহারকারী ব্যক্তির নাম না দেওয়ার জন্যও সতর্ক করা হয়েছে।

পড়ুন : আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন