বিজ্ঞাপন

মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না: পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না। গত ইন্টেরিয়াম সরকারের আমলে দেশের ১২৭ টি মাজার ধ্বংস করতে চেয়েছিলেন। বন্ধ করে দিতে চেয়েছিলেন মাজারগুলো। একজন মুসলমান হয়ে অন্য আর একজন মুসলমান মাজারের খাদেমকে পুড়িয়ে হত্যা করেছিলেন। আর যদি কোন মাজার ধ্বংস করা হয় তাহলে আমরা আর ঘরে বসে থাকবো না। পীর তরিকা আছে, মাজার আছে, কোন স্থান আছে তারা ভাংতে পারবেনা।

বিজ্ঞাপন

আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের জশনে জুলুছে ঈদ এ মিলাদুন্নবী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, যেখানে সারের ডিলার নেই সেখানে সারের ডিলার নিয়োগ দিবো। ডিলার নিয়োগ দিয়ে সারের সমস্যা সমাধান করবো। কোন কৃষককে যেন বেশি দামে সার কিনতে না হয়। সোলার প্রোজেক্ট নিয়ে এসে বিদ্যুৎ এর চাহিদা পুরন করবো। নির্বাচনী প্রতিশ্রূতি হিসেবে সরকার বয়স্ক ভাতার কার্ড, কৃষক কার্ডসহ সব পুরন করবে।

আজাদ আরও বলেন, হযরত মোহাম্মদ (সাঃ) আমাদের দিকনির্দেশনা দেয়ার জন্যই পৃথিবীতে এসেছিলেন। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাইনা। আপনারা মওদুদী আইন বাস্তবায়ন করতে পারবেন না। আপনারা মনে করেছিলেন ক্ষমতায় চলে গেছেন। মন্ত্রীসভাও গঠন করে ছিলেন। আপনাদের সে আশা জনগন পুরন করতে দেয়নি।

তিনি বলেন, আমরা নবীর তরিকা ধরে ঐক্যবন্ধ থাকবো। রাসুল (সাঃ) এর ১৪ বছরের নবুয়তের কথা আর তার নীতি আর্দশের কথা শুনতেছি। মদিনায় যখন ব্যবসায়ীদের সম্পদ চুরি হতো, তখন সে সময় বিচারে রাসুল (সাঃ) উপস্থিত ছিলেন। সঠিক বিচার করেছিলেন। সে সময় হিলফল ফুজুল গঠন করে ছিলেন।

২৬ আগষ্ট বুধবার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পৌর সদরের বিজয় চত্বরে অনুষ্ঠিত ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মন্ডলীর প্রধান গোলাম মাহবুব জিহাদি।

দেবীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, পঞ্চগড় পৌর বিএনপির সদস্য এডভোকেট এম এ বারী, দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল গনি বসুনিয়া, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারন সম্পাদক আশরাফুল আলম সোহেল, পঞ্চগড় জেলা ছাত্রদলের সাধারন রোকনুজ্জামান জাপান, দেবীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কাদেরী কিবরিয়া রানা, আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব মোশাররফ হোসেন বাবুল, শিক্ষাদাতা ও খাদেম আইনাল হক, সদস্য সুজন ইসলাম, জাকিরুল ইসলাম। দেবীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটির কার্যকরী সদস্য অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সফিকুল ইসলাম। দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের লোকজন উপস্থিত ছিলেন।

পড়ুন : ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরি করতে হবে: আইনমন্ত্রী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন