বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাঁধায় ব্যর্থ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ ঠেকানো হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির রামদাসপুর বিওপি এলাকার সীমান্ত পিলার ২১৬/এমপি দিয়ে এ চেষ্টা করা হয়।
বিজিবি জানায়, ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসেরনগর ক্যাম্পের সদস্যরা ছয়জন পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করে। খবর পেয়ে রামদাসপুর বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে।

এ সময় ছয়জনকে ভারতীয় সীমান্তের শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় পাওয়া যায়। বিজিবি তাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেয়। বর্তমানে তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলছে বলে জানিয়েছে ১৬ বিজিবি।

১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদ পাঠানো হয়েছে। সীমান্তে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে বিজিবি সতর্ক রয়েছে।

পড়ুন : হিমবাহ ধস, নাকি উষ্ণতার প্রভাব? নেপালের ভয়াবহ বন্যার নেপথ্যে কী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন