রাজবাড়ীর গোয়ালন্দে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎসা নিতে আসা শিশু রোগীদের।হাসপাতালে কর্মরত চিকিৎসকরা তাদের টর্চ লাইটের আলোতে দিচ্ছেন চিকিৎসাসেবা।এতে করে ক্ষোভ প্রকাশ করেছেন হাসপাতালে আসা শিশুদের মা স্বজনেরা।
সরেজমিন, বৃহস্পতিবার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়,উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নারীরা তাদের ছেলে ও মেয়ে শিশুদের চিকিৎসা করাতে হাসপাতালে চিকিৎসকের কাছে সেবা নিতে আসছেন।সেখানে লোডশেডিং ও তীব্র গরম থাকায় মাসহ শিশুদের তীব্র গরমে হাঁসফাঁস করছেন।আর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মোবাইলের টর্চ জ্বালিয়ে আগত শিশুদের চিকিৎসা সেবা দিচ্ছেন।
উপজেলার উজানচর ইউনিয়নের জামতলা থেকে মেয়ের চিকিৎসা নিতে আসা জেসমিন আক্তার বলেন, ‘হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে জেনারেটর অচল হয়ে পড়ে থাকাটা অত্যন্ত দুঃখজনক। শিশুদের হাসপাতালে চিকিৎসা দিতে এনে প্রচণ্ড গরমে হাতে থাকা কাগজপত্র দিয়ে বাতাস করছি।
দিপালী কর্মকার নামে অপর রোগী বলেন, মেয়েসহ নাতিন নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসে,বিদ্যুৎ না থাকাতে,গরমে দাঁড়িয়ে থেকে গোসল করে উঠেছিি। হাসপাতালে থাকা, দ্রুত জেনারেটরটি মেরামত করে সচল করা হলে বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের দুর্ভোগ অনেকটাই কমবে। একইসঙ্গে হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরো কার্যকর করার উদ্যোগ নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: রুমেল বলেন,হাসপাতালে আমি যোগদানের পর দেখছি বিদ্যুৎ না থাকায় রোগীদের অনেকটাই ভোগান্তি পোহাতে হয়। এ বিষয়টি নিয়ে আমি উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।
পড়ুন:বগুড়ায় গ্রামীণ পর্যটন উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ইমি/


