বিজ্ঞাপন

আশুগঞ্জে ৩৮ মামলার ‘দুর্ধর্ষ’ আসামি রাসেল গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছিনতাই, ডাকাতি, দস্যুতা, মাদক, অস্ত্র ও বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে ৩৮টি মামলার আসামি রাসেলকে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকাল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত রাসেল আশুগঞ্জ থানার চরচারতলা ইউনিয়নের চরচারতলা গ্রামের আব্দুল জলিলের ছেলে।

পুলিশের মিডিয়া উইং সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানার একটি দল সোনারামপুর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে সোনারামপুরের ‘লা ভিডা হাসপাতাল’-এর পেছন থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫১টি ইয়াবা ট্যাবলেট ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে আশুগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় মোট ৩৮টি মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতির ৭টি, দস্যুতার ৭টি, ডাকাতির প্রস্তুতির ৯টি, বিস্ফোরক আইনে ৫টি, মাদকদ্রব্য আইনে ৪টি, অস্ত্র আইনে ৩টি, চুরির ২টি এবং হত্যা আইনে ১টি মামলা রয়েছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম সফিকুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার রাসেল দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, দস্যুতা, চুরি, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পড়ুন:সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে রাজশাহীর পর্যটকের মৃত্যু

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন