সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক অভিযানে ৫০ বোতল দেশি চোলাই মদ ও ৭৮ পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি মোটরসাইকেলসহ নগদ ৭ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার বিকালে সলঙ্গা থানার উপপরিদর্শক এস আই শামিনুল ইসলাম ও শফিউল হোসেন এই তথ্যটি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলো, জেলার সলঙ্গা কুঠিপাড়া গ্রামের নসিব হোসেন, আব্দুল ওয়াদুদ, নূর নবী হাসান ও নাসির হোসেন।
পুলিশ জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে সলঙ্গা থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে রামকৃষ্ণপুর ইউনিয়নের খোর্দ্দ সিমলা গ্রামে ৫০ বোতল দেশি চোলাই মদসহ ও ৭৮ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সলঙ্গা থানায় পৃথক মামলা করা হয়েছে
পড়ুন:নেত্রকোনায় জমি নিয়ে বিরোধ: সালিশ শেষে যুবকের মৃত্যু
ইমি/


