বিজ্ঞাপন

চাটমোহরে ১৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বিজ্ঞাপন

চাটমোহর থানা অফিসার ইনচার্জ মোঃ অলিউর রহমান জানান, জেলা গোয়েন্দা শাখা চাটমোহর থানাধীন বাঘলবাড়ি কৈ গ্রামের হান্ডিয়াল চার মাথা ধোপাপুকুর রোডে দুই ব্যক্তি অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার ডিবি পুলিশের একটি দল সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাখোয়া দিঘী গ্রামের ওয়াজেদ আলীর ছেলে মোঃ ইমরান হোসেনকে (২৩) ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং চাটমোহর উপজেলার নিমাইচরা ইউনিয়নের মির্জাপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে সোহেল শেখকে (২০) ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

অপরদিকে একই দিন পূর্ব টিয়ারতলা গ্রামে অভিযান চালিয়ে এ গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রাব্বি ইসলাম (২১) কে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও সালাম প্রামানিক এর ছেলে হাফিজুল ইসলাম (২০) কে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।

ওসি আরো জানান, আটককৃতরা মাদক কারবারি। তাদের বিরুদ্ধে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারনির ১০(ক) ধারায় মামলা রেকর্ড করে বৃহস্পতিবার আসামিদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পড়ুন: গ্যাস-বিদ্যুৎ ঘিরে হাহাকার, লোডশেডিংয়ে চরম দুর্ভোগ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন