বিজ্ঞাপন

ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কর্মচারীকে তুলে নেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জ নগরীট বাবুরাইল বউবাজার এলাকায় ভোরে মুরগির গাড়ি থেকে মুরগি নামানোর সময় সানি (২০) নামে এক কর্মচারীকে সাদা রঙের মাইক্রোবাসে করে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে ডিবি পুলিশ জানিয়েছে, সানি নামে কাউকে তাদের কোনো টিম ধরে নিয়ে যায়নি। অন্যদিকে, সদর মডেল থানার ওসি জানিয়েছেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ তাদের হাতে পৌঁছেনি।

বিজ্ঞাপন

শুক্রবার ভোর ৪টা ১০ মিনিটের দিকে বাবুরাইল বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন সানির মালিক তানভীর এন্টারপ্রাইজের মালিক তানভীর হোসেন। তিনি জানান, সানি মুরগির গাড়ি থেকে মুরগি নামাচ্ছিলেন। এ সময় সাদা রঙের একটি মাইক্রোবাস এসে একে একে তিনজনের নাম জিজ্ঞেস করে।
সানি তার নাম বলতেই তাকে তুলে নিয়ে যায়। তখন সানি ডিবি পুলিশ পরিচয়দানকারীদের কাছে জানায়,তার কাছে ৮২ হাজার টাকা আছে টাকাটা প্রতিষ্ঠানে জমা দিয়ে আসি। কিন্তু ডিবি পরিচয়দানকারী কর্মকর্তারা সে কথা কানে তুলেনি ।

তানভীরের দাবি, সানিকে মাইক্রোবাসে তুলে নেওয়ার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে এবং সেই ফুটেজ তাদের কাছে রয়েছে। ঘটনার পর থেকে সানির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

তিনি জানান, বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পর সানির মোবাইল ফোন থেকে দুবার কল করা হয়েছিল। তবে কল রিসিভ করার পর অপর প্রান্ত থেকে কোনো কথা বলা হয়নি।

অভিযোগের বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান বলেন, “ডিবির কোনো টিম সানি নামে কাউকে ধরে আনেনি। তারা যদি সানিকে ধরে নিয়ে যাওয়ার কোনো সিসিটিভি ফুটেজ বা ছবি পেয়ে থাকেন, তাহলে আমাদের দিন।”

এদিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, “এরকম কোনো অভিযোগ এখনো হাতে পাইনি। তবে বিষয়টি খতিয়ে দেখছি।

পড়ুন : মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন