বিজ্ঞাপন

রিজভী আহমদকে ভারপ্রাপ্ত মহাসচিব করায় চট্টগ্রাম দক্ষিণ বিএনপির আনন্দ মিছিল

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি।

বিজ্ঞাপন

এ উপলক্ষে শুক্রবার বিকেলে কর্ণফুলী উপজেলা পরিষদ চত্বর থেকে জেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য স্বাগত মিছিল বের করা হয়।

জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া ও সদস্যসচিব লায়ন হেলাল উদ্দীনের নেতৃত্বে আয়োজিত মিছিলে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের হাজারো নেতা-কর্মী অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত বিশাল মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।

এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতা-কর্মীরা রুহুল কবির রিজভী আহমদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিলের আগে কর্ণফুলী উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে এবং সদস্যসচিব লায়ন হেলাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা রুহুল কবির রিজভী আহমদের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

বক্তারা বলেন, রুহুল কবির রিজভী আহমদ বিএনপির দুঃসময়ের একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, মামলা-হামলা ও কারাবরণের মুখোমুখি হয়েও তিনি দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে অবিচল ছিলেন। রাজপথের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে তিনি নেতা-কর্মীদের সাহস ও প্রেরণা জুগিয়েছেন।

জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, ‘রুহুল কবির রিজভী আহমদ বিএনপির দুঃসময়ের নেতা। দলের কঠিন সময়ে তিনি কখনো পিছু হটেননি। দীর্ঘ রাজনৈতিক পথচলায় মামলা, হামলা ও কারাবরণের শিকার হয়েও তিনি দল ও নেতা-কর্মীদের পাশে থেকেছেন। তাঁর মতো পরীক্ষিত নেতাকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দীন বলেন, ‘রিজভী আহমদ শুধু একজন কেন্দ্রীয় নেতা নন, তিনি বিএনপির দীর্ঘ আন্দোলন- সংগ্রামের অগ্রসৈনিক। এক-এগারোর রাজনৈতিক সংকট থেকে শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি দলীয় কার্যালয় ও নেতা-কর্মীদের পাশে থেকে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন। তাঁর ত্যাগ, সাহস, সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বিএনপির বড় শক্তি।’

তিনি আরও বলেন, ‘রিজভী আহমদের মতো পরীক্ষিত ও ত্যাগী নেতাকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তাঁর যোগ্য ও দৃঢ় নেতৃত্বে বিএনপি আরও ঐক্যবদ্ধ, শক্তিশালী ও সুসংগঠিত হবে।’

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা,আসহাব উদ্দিন চৌধুরী, মুজিবুর রহমান,রেজাউল করিম নেচার,সাইফুদ্দীন সালাম মিঠু,জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরী,মাস্টার মোহাম্মদ লোকমান, এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, হাজি মো. রফিকুল আলম, মাস্টার মোহাম্মদ রফিক,সাজ্জাদুর রহমান,সরওয়ার হোসেন মাসুদ, জাহাঙ্গীর কবির, জাগির আহমদ, মোজাম্মেল হক বেলাল, জসিম উদ্দিন, সালাহ উদ্দিন চৌধুরী সোহেল, শেফায়েত উল্লাহ চক্ষু, ফৌজুল কবির ফজলু, ইখতিয়ার হোসেন চৌধুরী ইফতু,খন্দকার হেলাল উদ্দিন,মেহেদী হাসান সুজন, দিল মোহাম্মদ মনজু, এম মনছুর উদ্দিন, মোহাম্মদ ফারুক হোসেন, শাহাদাৎ হোসেন সুমন, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার, শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান,জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ডা. মহসিন খান তরুণ,জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জসিম উদ্দিন,কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন সুমন, জেলা বিএনপি নেতা ইব্রাহীম খলিল, এহসানুল মৌলা,আকম মোজাম্মেল হক,আব্দুল মঈয়ুম চৌধুরী ছোটন, রফিক ডিলার, অ্যাডভোকেট আবু তাহের,এসএম আবু সাঈদ চৌধুরী টিটু,এম এ রহিম, অ্যাডভোকেট এরফানুর রহমান, গিয়াস উদ্দিন হিরু, মাস্টার ফরিদুল আলম ও শহিদুল্লাহ খান, সাইফুল ইসলাম খোকন,গাজী ফোরকান,জিয়াউল কাদের জিয়া,জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল বিন মনির,শাখাওয়াত হোসেন মিশু,আব্দুল আজীম, সদস্য মোফাচ্ছল হোসেন জুয়েন,শফিউল আলম চৌধুরী, রিফাত উদ্দিন চৌধুরী ও শহিদুল ইসলাম প্রমুখ।

সমাবেশ শেষে রুহুল কবির রিজভী আহমদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতা-কর্মীরা।

পড়ুন : নেপাল-তিব্বত সীমান্তে উপচে পড়ল হ্রদ: প্রাণে বাঁচতে ফের ছুটছে মানুষ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন