বিজ্ঞাপন

জিয়া ইন্টারন্যাশনাল র‌্যাপিড রেটিং দাবা টুর্নামেন্টের উদ্বোধন

সিরাজগঞ্জে জিয়া ইন্টারন্যাশনাল র‌্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগষ্ট) সকাল ১০ টার দিকে শহরের একক সংঘ ক্লাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল, সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে এবং বাংলাদেশ দাবা ফেডারেশন ও একক সংঘ ক্লাবের সহযোগিতায় এ টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক, একক সংঘ ক্লাবের সভাপতি সাইদুর রহমান বাচ্চু।

এসময় তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার প্রতির অতিগুরুত্ব দিয়েছেন। খেলাধুলার জন্য তিনি দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে মাঠের ব্যবস্থা করার কথা বলেছেন। যাতে করে ছাত্রছাত্রীসহ যুবকরা খেলাধুলার প্রতি মনোযোগী হয়। সাইদুর রহমান বাচ্চু বর্তমান সরকারের কাছে সিরাজগঞ্জে আধুনিকমানের স্টেডিয়ামসহ একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণের দাবি জানান। তিনি এ ধরণের প্রতিযোগিতার মাধ্যমে সিরাজগঞ্জে দাবা চর্চা আরও বিস্তৃত হবে এবং নতুন প্রতিভাবান দাবাড়ু তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় আরও বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েত হোসেন সবুজ, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. হেদায়েতুল ইসলাম ফ্রুইট, সদস্য সচিব মো. আশরাফুল আলম আলীম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক নুরে আলম ডাক্কু, আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক এইচএম মোকাদ্দেস, সদস্য আলী, সাগর, আল আমিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দেশের ৬৪ জেলা থেকে ইন্টারন্যাশনাল প্লেয়ারসহ মোট ৭৫ জন দাবাড়ু এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছেন। র‌্যাপিড রেটিং পদ্ধতির এ দাবা প্রতিযোগিতায় প্রতিটি খেলোয়াড় ১০ মিনিট ৫ সেকেন্ড সময় পাবেন।

প্রতিযোগিতায় ভালো ফল করা মোট ২১ জন খেলোয়াড়কে পুরস্কৃত করা হবে। এ জন্য নির্ধারণ করা হয়েছে মোট ৫১ হাজার ৫০০ টাকা পুরস্কার। এ টুর্নামেন্টকে ঘিরে সকাল থেকেই একক সংঘ ক্লাব প্রাঙ্গণে দাবাড়ু ও দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা অংশ নেওয়ায় প্রতিযোগিতাটি আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।

পড়ুন : বই দেখে পরীক্ষা: ৪ পরীক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষককে অব্যাহতি

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন