বিজ্ঞাপন

বিএফএ সিরাজগঞ্জ জেলা ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) সিরাজগঞ্জ জেলা ইউনিটের দুই বছর মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় শহরের বাহিরগোলা রোডে অবস্থিত বিএফএ সিরাজগঞ্জ জেলা ইউনিটের নিজস্ব কার্যালয়ে নির্বাচন পরিচালনা বোর্ডের আয়োজনে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মো. নূর কায়েম সবুজ নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মো. নূর কায়েম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএফএ সিরাজগঞ্জ জেলা ইউনিটের দ্বিবার্ষিক নির্বাচন পরিচালনা বোর্ডের আপিল বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল জব্বার এবং সংগঠনটির সাবেক সভাপতি মো. ওয়াহেদুল ইসলাম।

এ সময় নবনির্বাচিত সভাপতি মো. ফরহাদ হোসেন খান ও সাধারণ সম্পাদক মো. আবু নাসের রানা বক্তব্য দেন। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের উত্তরাঞ্চলের পরিচালক মো. আবুল হাশেম আবু, বিএফএ সিরাজগঞ্জ জেলা ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও নিমগাছী অনার্স কলেজের অধ্যক্ষ মো. আমিনুল বারী তালুকদার।
বক্তারা সংগঠনের ঐক্য, পেশাগত উন্নয়ন এবং সার ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে নবনির্বাচিত কমিটিকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পড়ুন : সবকিছু বিবেচনা করে মক্কা চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন