বিজ্ঞাপন

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত

দিনাজপুর কৃষকদের জ্ঞান, দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ কৃষক ফেডারেশনের উদ্যোগে দিনাজপুরে দিনব্যাপী কৃষক কর্মী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

প্রশিক্ষণে কৃষিবিদ্যা ও প্রকৃতি সংরক্ষণ, কৃষিবান্ধব ও পরিবেশসম্মত কৃষি, অ্যাগ্রোইকোলজি, পারমাকালচার, বীজ ও খাদ্য সার্বভৌমত্ব, পরিবেশ সুরক্ষা এবং আদিবাসীদের অধিকারসহ কৃষকদের বিভিন্ন অধিকার ও সমসাময়িক কৃষি সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খানের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে আলোচক হিসেবে বক্তব্য রাখেন:

বিশিষ্ট উদ্ভিদবিজ্ঞানী ও UBINIG-এর কনসালট্যান্ট ড. এম. এ. সোবহান ন্যাশনাল হকার্স ফেডারেশনের সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন স্বাধীন গবেষক ও প্রশিক্ষক মোহাম্মদ শহিদ উল্লাহ UBINIG-এর কর্মকর্তা গোলাম রাব্বী বাদল CDA-এর প্রোগ্রাম অফিসার অরবিন্দু চন্দ্র রায় বাংলাদেশ আদিবাসী সমিতির সভাপতি শ্রী বিশ্বনাথ সিংহ ও সাধারণ সম্পাদক স্বপন এক্কা
দিনাজপুর আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির নেতা রুবেন মুর্মু
বাংলাদেশ কৃষক ফেডারেশনের বিরল উপজেলা সভাপতি মোঃ আসাদুজ্জামান দুলাল
আদিবাসী নেত্রী পঞ্চমী রানী, সুমিত্রা বেশরা, অর্পনা রায় লতা
বাংলাদেশ কিষাণী সভার দিনাজপুর জেলার সভানেত্রী সাবিহা বেগম দিনাজপুর শহর কমিটির সভাপতি রওশন আরা প্রমুখ

বক্তারা বলেন, কৃষি শুধু খাদ্য উৎপাদনের বিষয় নয়। এটি কৃষকের জীবন-জীবিকা, পরিবেশ, জীববৈচিত্র্য, বীজের অধিকার এবং খাদ্য সার্বভৌমত্বের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।
তারা কৃষকদের অধিকার প্রতিষ্ঠা এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে কৃষক কর্মীদের জ্ঞান ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। একইসঙ্গে রাসায়নিক নির্ভরতা কমিয়ে অ্যাগ্রোইকোলজি ও পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণের আহ্বান জানান।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষক কর্মীদের কৃষকের অধিকার, ভূমি ও বীজের অধিকার, খাদ্য সার্বভৌমত্ব, পরিবেশ সুরক্ষা এবং অ্যাগ্রোইকোলজিভিত্তিক কৃষি আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ কৃষক ফেডারেশন ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।

পড়ুন:তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে: আমান উল্লাহ আমান

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন