বিজ্ঞাপন

দোহারে সাংবাদিককে মারধরের অভিযোগ শ্রমিক দলের নেতার বিরুদ্ধে

ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিট নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে দৈনিক কালবেলার দোহার উপজেলা প্রতিনিধি মো. নরুল ইসলাম তানিমকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে শ্রমিক দলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এ সময় দায়িত্বরত এক আনসার সদস্যকেও ধাক্কা দেওয়ার অভিযোগ রয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, নারী রোগীদের লাইনে না দাঁড়িয়ে দোহার উপজেলা শ্রমিক দলের সভাপতি আওয়াল মেম্বার, পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক টিকিট নেওয়ায় সেখানে অপেক্ষমাণ কয়েকজন নারী প্রতিবাদ করেন। বিষয়টি দেখে দায়িত্বরত আনসার সদস্য নিপুনও আপত্তি জানান। এ নিয়ে দোহার উপজেলা শ্রমিক দলের সভাপতি আওয়াল, রেজ্জেক ওরফে রাজ্জাকসহ কয়েকজনের সঙ্গে আনসার সদস্যের বাক্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে।

এ সময় হাসপাতালে উপস্থিত সাংবাদিক নুরুল ইসলাম তানিম ঘটনার প্রতিবাদ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আওয়াল মেম্বার, আব্দুর রাজ্জাক, আজাদসহ তাঁদের সঙ্গে থাকা কয়েকজন তানিমের ওপর চড়াও হয়ে তাকে মারধর করেন। এ সময় তাকে গালিগালাজ ও ভবিষ্যতে দেখে নেওয়ার হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন তিনি।

হামলায় আহত তানিম পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। আকস্মিক এ ঘটনায় হাসপাতাল প্রাঙ্গণে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তানিম বলেন, টিকিট দেওয়ার অনিয়ম এবং আনসার সদস্যের ওপর চড়াও হওয়ার প্রতিবাদ করায় আমার ওপর হামলা করা হয়েছে। সাংবাদিক পরিচয় জানার পর তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’

এ ঘটনায় অভিযুক্ত আওয়াল মেম্বার ও আব্দুর রাজ্জাকের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে কয়েকজনকে হামলায় অংশ নিতে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, হামলার ভিডিও ফুটেজ আমরা দেখেছি। লিখিত অভিযোগ পেয়েছি জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন:যানজটের শহরে স্বস্তির উদ্যোগ, হকারদের জন্য ইউএনও,র নির্ধারিত ৯৮ স্থান

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন