বিজ্ঞাপন

সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তঃসত্ত্বা এক নারীসহ উভয়পক্ষে অন্তত ছয়জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।

‎শুক্রবার রাতে উপজেলার ছলিমপুর ইউনিয়নের সিডিএ আবাসিক এলাকার বি-ব্লক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন শনিবার সকালেও দ্বিতীয় দফায় হামলার অভিযোগ উঠেছে।

‎স্থানীয় ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। রাত আনুমানিক ৯টার দিকে ৬০ থেকে ৭০ জন লোক মাঈনউদ্দিনের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ সময় বাড়িঘরে ভাঙচুর করে বলে অভিযোগ করেন ।

‎হামলায় আহত হয়, মাঈনউদ্দিন, শিরিন আক্তার এবং অন্তঃসত্ত্বা কলি আক্তার গুরুতর আহত হয়। হামালার অভিযোগ তোলা রাজু নাঈম ও আহত হয়েছে।
‎আহত মাইনুদ্দিনের ভাই জাফর বলেন, আমার এলাকায় দোকানে গেলে ওই সময় রাজু আমার সাথে গালাগালি করতে থাকে। এক পর্যায়ে সে ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা চালায়। আমাদের ঘর দরজা সম্পূর্ণ ভেঙ্গে ফেলে। এই সময় আমার ভাইয়ের অন্তঃসত্তা স্ত্রী ও আমার বোন গুরুতর আহত হয়।

‎তবে স্থানীয়দের ভাষ্যমতে রাতের ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল ১১টার দিকে ফের মাঈনউদ্দিনের ওপর হামলা চালানো হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান।

‎মোহাম্মদ রাজু নিজেকে সলিমপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি দাবি করে বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় তার উপর হামলা করেছে মাইনুদ্দিন ও তার পরিবার। তার মাথায় আঘাত করে মাথায় ১০ টি সেলাই লাগে। বাড়ি ঘর ভাংচুরের বিষয়টি তার বিরুদ্ধে সাজানো নাটক বলে দাবি করেন তিনি।


‎ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনর্চাজ রুবেল আপ্রাত বলেন, কথা কাটাকাটি কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় অন্তত এক নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন:যানজটের শহরে স্বস্তির উদ্যোগ, হকারদের জন্য ইউএনও,র নির্ধারিত ৯৮ স্থান

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন