বিজ্ঞাপন

সুপারি গাছে উঠতে রাজি না হওয়ায় শিশুকে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে সুপারি গাছে উঠতে রাজি না হওয়ায় রিয়াদ হোসেন (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রুবেল হোসেন পালিয়ে গেছেন। ঘটনার পর তাকে আটকের জন্য স্থানীয়রা খোঁজাখুঁজি করছেন।

বিজ্ঞাপন

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চররুহিতা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিয়াদ ওই এলাকার সিএনজিচালিত অটোরিকশাচালক শাহেদ হোসেনের ছেলে। অভিযুক্ত রুবেল একই এলাকার দিনমজুর মো. মিলনের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যায় রিয়াদকে সুপারি গাছে উঠতে বলেন রুবেল। রিয়াদ এতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তাকে ছুরি দিয়ে আঘাত করেন তিনি। গুরুতর আহত রিয়াদকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই রুবেল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়দের দাবি, তিনি মাদক সেবনের সঙ্গে জড়িত।

চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমন বলেন, সুপারি গাছে না ওঠায় রিয়াদকে ছুরিকাঘাত করেন রুবেল। এতে শিশুটির মৃত্যু হয়। অভিযুক্ত রুবেল পলাতক রয়েছেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন : আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন