বিজ্ঞাপন

বোয়ালখালী প্রেস ক্লাবে ঈদে মিলাদুন্নবী (সাঃ) অনুষ্ঠিত

বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে শুভাগমন উপলক্ষে বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৯ আগষ্ট) বাদে মাগরিব বোয়ালখালী প্রেসক্লাব কার্যালয়ে বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সেলিম চৌধুরী, কার্যকরি সদস্য অধীর বড়ুয়া, গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: খসরু পারভেজ, এন মোহাম্মদ গ্রুপের এডমিন ম্যানেজার মোঃ আবু আলম, সাবেক কাউন্সিলর মাহমুদুল হক,শ্রমিক নেতা পল্টু বড়ুয়া।
এসময় বক্তারা বলেন, মহানবী (সা.) মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর পবিত্র জীবন ও সুন্নাহ অনুসরণের মধ্যেই রয়েছে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ। মহানবী (সা.)-এর আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ ও বাস্তবায়নের আহ্বান জানান তাঁরা।অনুষ্ঠানে বোযালখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: সৈয়দ নজরুল,অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্তী,দপ্তর সম্পাদক এস এম নাঈম উদ্দিন, সদস্য মো: শাহ আলম, খোরশেদুল আলম,তৌহিদুর রহমান, মতিন চৌধুরী রিপন,এম আর তাওহীদ, সাহেদ হোসাইন ছোটন, তাজুল ইসলাম মানিক, হাসান আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি কামনায় করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। বহদ্দার পাড়া তাজন বিবি জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আবছার দোয়া পরিচালনা করেন।

বিজ্ঞাপন

পড়ুন:বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবীতে ১৩ দিনে ৯ জেলা পেরিয়ে যশোরে বাবা-ছেলে

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন