বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। একই সঙ্গে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
রোববার (৩০ আগস্ট) সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) পশ্চিম ক্যাম্পাসে তিনটি নতুন ভবন উদ্বোধন শেষে এসব কথা বলেন সেনাপ্রধান।
ভবন উদ্বোধনের পর ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন জেনারেল ওয়াকার উজ জামান। এরপর বিশ্ববিদ্যালয়ের পশ্চিম ক্যাম্পাস ও শিক্ষার্থীদের আবাসিক এলাকা ঘুরে দেখেন তিনি।
শিক্ষার্থীদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই নতুন ভবনগুলো নির্মাণ করা হয়েছে।
পড়ুন: ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস
আর/


