বিজ্ঞাপন

দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী

বাংলাদেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ আছে। এখানে কোন অসুবিধা নেই,বাংলাদেশের সাধারণ জনগণের কাছে যে চাল,গম যেগুলো আছে সেগুলো আমরা ঠিকমত সরবরাহ করতে পারব বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

বিজ্ঞাপন

রোববার (৩০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ শহরের বেউথায় খাদ্য গুদামে আকস্মিক পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

দেশের দুর্যোগ মোকাবেলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা এই পরিকল্পনা নিয়েও কাজ করছি। কারণ দেশে যে কোন পরিস্থিতি সামাল দিতে পারি ঠিক সেভাবেই মজুদের ব্যবস্থা করা হচ্ছে।

খাদ্যের সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, আসলে আমি তো বেশিদিন হয়নি দায়িত্ব নিয়েছি মাত্র কয়েকদিন হয়েছে অতএব আমাকে দেখতে হবে,অবজারভেশন করতে হবে, আসলেই সত্যি কোনটি বা কি হচ্ছে? তারপর এই সম্বন্ধে মতামত দিতে পারবো।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাছরিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সালাউদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আইয়ুব রায়হান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পড়ুন: ৬৪ জেলায় মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন