৩০ আগস্ট ভোরে উত্তরা পশ্চিম থানা পুলিশ কর্তৃক কিশোর গ্যাংয়ের মূল হোতাসহ ৪ জনকে গ্রেফতারের বিষয়ে অনলাইন নিউজ পোর্টাল উত্তরা নিউজ২৪ডটকম-এ প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে যে, “আসামীদের হেফাজত হতে নগদ ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা ও তাদের ব্যবহৃত হোন্ডা সিভিক গাড়ী উদ্ধার করা হয়েছে”।
উক্ত বিষয়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
গ্রেফতারকৃতদের পরিবার ও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে, গ্রেফতারের সময় আসামীদের নিকট হতে কোনো নগদ ১০ লক্ষ টাকা বা হোন্ডা সিভিক গাড়ী উদ্ধার করা হয়নি। প্রকাশিত এই তথ্যটি সম্পূর্ণ ভুল, বানোয়াট ও ভিত্তিহীন।
এই ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রকাশের ফলে গ্রেফতারকৃত ও তাদের পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুন্ন হচ্ছে।
আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রকৃত ঘটনা তদন্ত করে সঠিক তথ্য জনসম্মুখে প্রকাশ করা হোক। একইসাথে গণমাধ্যমের প্রতি অনুরোধ, যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার করে কারো মানহানি করবেন না।
-সাকিব হাসান সানি
পড়ুন : ধামরাই খাদ্যগুদাম পরিদর্শনে খাদ্যমন্ত্রী, মজুত পর্যাপ্ত


