বিজ্ঞাপন

নজরুল বর্ষ উপলক্ষে লামায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ উপলক্ষে লামা উপজেলাধীন সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩১ আগস্ট ২০২৬) লামা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, বান্দরবান জেলা বিএনপির সদস্য থোয়াইনু অং চৌধুরী, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলায়মান আহমেদ, লামা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম, সরকারি মাতামুহুরী কলেজের প্রভাষক সামশুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মোঃ ইব্রাহিম, এনসিপির আহ্বায়ক নাজমুল হাসান এবং লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নজরুলের সৃষ্টিকর্ম শুধু সাহিত্য ও সংগীতের মধ্যেই সীমাবদ্ধ নয়; তাঁর লেখনীতে অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ, সাম্য ও মানবতার বার্তা রয়েছে। নতুন প্রজন্মের মাঝে এসব মূল্যবোধ ছড়িয়ে দিতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলের কবিতা আবৃত্তি, সংগীত ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মাধ্যমে লামা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় কবির আদর্শ ও সৃষ্টিকর্মের সঙ্গে তাদের আরও নিবিড়ভাবে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

পড়ুন : দেশের বাজারে কমল স্বর্ণের দাম

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন