বিজ্ঞাপন

বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উত্তরাঞ্চলের ৫ জেলায় তিন দিনের সফরের অংশ হিসেবে দেশের একমাত্র চতুর্দেশীয় তেতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন।

বিজ্ঞাপন

সোমবার (৩১ আগস্ট) সকালে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে পৌঁছে বন্দর এলাকা পরিদর্শন করেন। পরে তিনি বাংলাদেশের জিরো পয়েন্ট ঘুরে দেখেন৷

এ সময় তিনি বাংলাদেশ-ভারত সীমান্তের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ ঘুরে উপভোগ করেন। স্মৃতি ধরে রাখতে নিজের মুঠোফোনে ছবি তুলতেও দেখা যায় তাকে। এ সময় তার সঙ্গে স্ত্রী ডিয়ান ডাও ও মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।

পরিদর্শন শেষে তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। সেখানে হাসপাতালে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি স্বাস্থ্য খাতে অনুদান ও মতবিনিময় সভায় অংশ নেন৷

এর আগে গতকাল রোববার বিকেলে তিনি তেঁতুলিয়ায় আসেন পরে তিনি তেঁতুলিয়ার ঐতিহাসিক জেলা পরিষদ ডাকবাংলো পরিদর্শন করেন ও সেখানে রাতযাপন করেন। এছাড়া আগামী মঙ্গলবার সকালে তিনি উপজেলার মহানন্দ নদী পরিদর্শক করেন৷

এদিকে, মার্কিন রাষ্ট্রদূতের এই সফরকে ঘিরে পঞ্চগড়ের তেঁতুলিয়া, বাংলাবান্ধা স্থলবন্দর ও পঞ্চগড়ে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের মধ্যে ছিল বাড়তি প্রস্তুতি।

পড়ুন : এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যায় নিখোঁজ অনেকে

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন