বিজ্ঞাপন

বন্দরে বুলবুল হত্যা: সিফাত বাহিনীর সক্রিয় ৩ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দরে আলোচিত বুলবুল হত্যা মামলার তদন্তে জড়িত থাকার সন্দেহে শেখ সিফাত বাহিনীর তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিনের প্রত্যক্ষ নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ৩০ আগস্ট রাত ৭টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন কদম রসুল মাঠপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মো. আ. হান্নান পিপিএম ও সঙ্গীয় ফোর্স। এ সময় বুলবুল হত্যা মামলার তদন্তে জড়িত থাকার সন্দেহে শেখ সিফাত বাহিনীর সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন—কদম রসুল মাঠপাড়া এলাকার মো. আল-আমিন (২৯), শরীয়তপুরের জাজিরা উপজেলার নগর বোয়ালীয়া এলাকার বাসিন্দা ও বর্তমানে কদম রসুল মাঠপাড়ায় বসবাসরত মাসুদ রানা (২০) এবং কদম রসুল মাঠপাড়া এলাকার মো. নাজমুল ওরফে পকাত নাজমুল (২৫)।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন জানান, বুলবুল হত্যাকাণ্ডের তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জড়িত থাকার সন্দেহে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পড়ুন :শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন