বিজ্ঞাপন

কর্মক্ষম জনগোষ্ঠিকে দেশের বাইরে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চায় বলে জানিয়েছে প্রতিমন্ত্রী নুরুল হল নুর

বর্তমান সরকার ৫ বছরে এক কোটি কর্মক্ষম জনগোষ্ঠিকে দেশের বাইরে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চায় বলে জানিয়েছে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হল নুর।

বিজ্ঞাপন

আজ সোমবার বেলা সাড়ে ১২ টায় বরিশাল সরকারি ব্রজমোহন ( বিএম ) কলেজে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানের পূর্বে কলেজ ক্যাম্পাস পরিদর্শনকালে সাংবাদিকদের বিভন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার বিদেশ গমনের জন্য শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকা এবং প্রবাসিদের জন্য বিনা জামানতে ৩ লক্ষা টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে।

তিনি বলেন, দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে দক্ষতাকে গুরুত্ব দেয়া হচ্ছে। কারন গতানুগতিক শুধু মাত্র সার্টিফিকেট নির্ভর শিক্ষা দিয়ে এখনকার শ্রমবাজারে চাকুরী নিশ্চিত করা যায়না। সেক্ষত্রে চাকুরীর বাজারে যেবিষয়ে চাহিদা আছে তার সাথে সামঞ্জস্য রেখে পাঠ্যপুস্তক, সিলেবাস কারিকুলামে মূল্যায়ন চলছে বলে জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী নূর আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিরাপদ করে তোলার জন্য সাইবার আইন খুব শিঘ্রই সংশোধন করা হচ্ছে। সরকার মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ছে। ইতিমধ্যে মানবাধিকার আইন ও গুম আইন সংসদে পাশ হয়েছে। সরকার জনবান্ধব কর্মকান্ডের মাধ্যেমে জনগনের আশা আকাঙ্খা পুরনে চেস্টা করছে।

পরে তিনি ছাত্র অধিকার পরিষদ বরিশাল ব্রজমোহন ( বিএম) কলেজ শাখার আয়োজনে নবীন বরন অনুষ্ঠানে যোগদেন।

পড়ুন:রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন