রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমির মাটি কেটে নেওয়া হচ্ছিল। খবর পেয়ে গভীর রাতে অভিযান চালিয়ে দুটি এস্কেভেটর ঘটনাস্থলেই অকেজো করে দিয়েছে উপজেলা প্রশাসন।
অভিযানে জব্দ করা হয়েছে চারটি ব্যাটারি এবং ধ্বংস করা হয়েছে দুটি। ওই সময় দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবি দাস।
দণ্ড প্রাপ্তরা হলো, শফিকুল ইসলাম (পিতা: নহির উদ্দিন) ও আলী আজগর (পিতা: সেকান্দর আলী)। তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
গতকাল রবিবার রাত ১০টা থেকে সোমবার (৩১ আগস্ট) রাত ১টা ১০ মিনিট পর্যন্ত পুঠিয়া উপজেলার কৈহাড়িয়া, শিলমাড়িয়া ও বারোপাখিয়া এলাকায় চলে প্রশাসনের এ অভিযান।
সহকারি কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, অভিযোগের ভিত্তিতে গভীর রাতে অভিযান পরিচারনা করা হয়। পৃথক দুটি স্থানে গিয়ে ফসলি জমিতে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি এস্কেভেটর পায় যায়। ভারী যন্ত্র দুটি সরিয়ে নেওয়ার সুযোগ না থাকায় ঘটনাস্থলেই সেগুলো সম্পূর্ণ অকেজো করে দেওয়া হয়। এ সময় চারটি ব্যাটারি জব্দ এবং দুটি ব্যাটারি ধ্বংস করা হয়েছে।
পড়ুন:রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
ইমি/


