বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়ায়। দিবসটি উপলক্ষ্যে
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লাহ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব জাকির হোসেন সরকার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারের আমলে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালনে বাধা দেওয়া হতো। দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করেছে। বিএনপি একটি সুশৃঙ্খল দল। আজকের এই সমাবেশ তার প্রমাণ। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনায় বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান বক্তারা।
এসময় জেলা-উপজেলা বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার রেলগেটে গিয়ে শেষ হয়।
পড়ুন: বিএনপির বেকার নেতাকর্মীদের কাজের ব্যবস্থা করে দেয়া হবে: এমপি কিরন
আর/


