বিজ্ঞাপন

বর্ণাঢ্য আয়োজনে সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ঢাকার সাভারে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকারের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে হেমায়েতপুর এলাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে পাঁচ শতাধিক মোটরযান নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে একটি মোটরযান শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি হেমায়েতপুর এলাকা থেকে শুরু হয়ে সিএন্ডবি এলাকা প্রদক্ষিণ করে পুনরায় হেমায়েতপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে জামাল উদ্দিন সরকার বলেন, বিএনপি আজ ৪৮ বছরের সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের দীর্ঘ পথ পাড়ি দিয়েছে।

তিনি বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তাঁর স্বপ্ন ছিল একটি স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। সেই স্বপ্ন বাস্তবায়নে দলের হাজার হাজার নেতাকর্মী রক্ত দিয়েছেন এবং কারাবরণ করেছেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা আবারও দেশ গড়ার সংগ্রামে নেমেছেন। দেশকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও কল্যাণরাষ্ট্র হিসেবে গড়ে তুলতে তারেক রহমান ৩১ দফা রূপরেখা দিয়েছেন।

জামাল উদ্দিন সরকার বলেন, সাভার ঢাকার প্রবেশদ্বার এবং এ অঞ্চলের মাটি আন্দোলন-সংগ্রামের ইতিহাসে সমৃদ্ধ। দলের ঐক্য ধরে রেখে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাইকে একসঙ্গে তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করতে হবে।

এ সময় ঢাকা জেলা যুবদলের নেতা ইয়ার মোহাম্মদ শাওন সরকারসহ সাভার ও আশুলিয়া এলাকার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : পাবনায় ৯ ফুট উঁচু গাঁজা গাছসহ গ্রেপ্তার ১ এবং মোবাইল কোর্টে ৫ মাদকসেবীর কারাদণ্ড

-বিজ্ঞাপন-
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন