গাজীপুরের শ্রীপুরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে ৩৫০টি জামগাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার ( ০২ সেপ্টেম্বর ) সকালে উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া আইডিয়াল পাবলিক স্কুলে এ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোক্তারুল করিম মোড়ল শামীমের সৌজন্যে শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিন, মাহতাব উদ্দিন ও প্রধান শিক্ষিকা দিলরুবা ইয়াসমিনসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের পাশাপাশি সেগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর জোর দেন।
মোক্তারুল করিম মোড়ল শামীম বলেন, শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়ার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও সচেতনতা তৈরি করাই আমাদের লক্ষ্য।
পড়ুন:কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য আটক
ইমি/


