লক্ষ্মীপুরে অপহরণ মামলায় সাবেক জামায়াত কর্মী তুষার গ্রেপ্তার

লক্ষ্মীপুরে সাবেক শিক্ষক ও জেলা জজ আদালতের আইনজীবী আবুল হোসেনকে অপহরণ করে মুক্তিপণ দাবির মামলায় মেহেদী হাসান তুষারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের বাঞ্চানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, তুষার ২০২৫ সালের ১৬ মে সদর মডেল থানায় দায়ের করা অপহরণ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। মামলাটি করেন ভুক্তভোগীর স্ত্রী হাছিনা আক্তার।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১৫ মে আবুল হোসেনকে শহরের বাগবাড়ি এলাকা থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে মারধর ও তার কাছে থাকা ১ লাখ ৪৭ হাজার টাকা নেওয়া হয়। পরে আরও ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, তুষার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পড়ুন : দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন