বিজ্ঞাপন

নেত্রকোনা সীমান্তে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

বিজ্ঞাপন

নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩১ বিজিবি)।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।

নেত্রকোনা ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল (বুধবার) রাত আনুমানিক ১০টার দিকে কচুগড়া বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) ছয় সদস্যের একটি টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে টহল দল সীমান্ত মেইন পিলার ১১৭৯/১০-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নের অন্তর্গত ‘বনবেড়া’ নামক স্থানে তল্লাশি চালায়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে সেখান থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

৩১ বিজিবি অধিনায়ক জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর ও নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পড়ুন:

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন