মেধা-প্রতিভা কাজে লাগিয়ে মানবিক বাংলাদেশ গড়তে হবে: ডা. লিটন

0
10
বিজ্ঞাপন

মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ত্রিশাল কনভেনশন সেন্টারে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রিশাল উপজেলা ও পৌর ছাত্রদলের যৌথ উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, “তোমাদের মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে । আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ।”

এ সময় তিনি উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে নিজেদের প্রস্তুত করে গড়ে তোলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “এসএসসিতে যারা জিপিএ-৫ পেয়েছো, তোমরা পরবর্তী বোর্ড পরীক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নাও এবং সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখো। আর যারা এবার জিপিএ-৫ পেতে পারোনি, তারা হতাশ না হয়ে পরের বারের জন্য প্রাণপণ চেষ্টা করো। তোমরাই দেশের ভবিষ্যৎ।”

উপজেলা ছাত্রদলের সভাপতি ইয়াসির আরাফাতের সভাপতিত্বে এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম, দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসাইন মিলন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল ফরাজী, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান জামিল, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন প্রমুখ।

এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ২১৪ জন শিক্ষার্থীর হাতে ফুল, চারাগাছ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

পড়ুন: ১০ দিন পর নেপালে সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.