নরসিংদীতে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

0
3
বিজ্ঞাপন

নরসিংদীতে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার(৫ সেপ্টেম্বর) দুপুরে শ্রীনিধি-মেতিকান্দা রেলসেকশনের মহিষমারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পুরুষ এবং তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভৈরব রেলওয়ে থানার অধীন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির আওতাধীন শ্রীনিধি-মেতিকান্দা সেকশনের রেলওয়ে কিলোমিটার ২৪৬/০-২ এলাকায় মহিষমারা নামক স্থানে দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা অভিমুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন ওই ব্যক্তি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (নিরস্ত্র) দিলীপ চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে মৃত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পড়ুন: ১০ দিন পর নেপালে সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

আর/

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.