সিরাজগঞ্জে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করলেন ভিপি আয়নুল হক এমপি

0
9
বিজ্ঞাপন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন নদী, বিল, পুকুর ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৮৫ দশমিক ৭২ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত ২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার সাতটি স্থানে এসব পোনামাছ ছাড়া হয়।

এর মধ্যে ফুলজোড় নদীতে ৫৫ কেজি, ইছামতি নদীতে ৭০ কেজি, দুবলা গাড়ি বিলে ৩৫ কেজি, সলঙ্গার গাড়াদহে ৪৫ কেজি এবং তিনটি পুকুরে ১১০ দশমিক ৭২ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ পুলিশ ও স্থানীয় বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে এসব পোনা অবমুক্ত করা হয়েছে।

পড়ুন : যশোরে যুবদল নেতা রুবেল হত্যা: মূলহোতাসহ গ্রেফতার ৩

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.