আধুনিক পাঁচবিবি গড়ার প্রত্যয়ে মেয়র প্রার্থীতা ঘোষণা অ্যাড. নাজমুল ইসলাম জনির

0
9
বিজ্ঞাপন

আসন্ন জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে মেয়র পদে লড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন অ্যাডভোকেট নাজমুল ইসলাম জনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের পৌর পার্ক চত্বরে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই প্রার্থীতা ঘোষণা করেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আয়োজিত এই সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থীর আইন পেশার সহকর্মী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাডভোকেট নাজমুল ইসলাম জনি তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, পৌরবাসীর সমর্থন ও ভোটে মেয়র নির্বাচিত হতে পারলে আমার প্রথম কাজ হবে রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা। পাশাপাশি তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দেব।

তিনি আরও জোর দিয়ে বলেন, দলমত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে পাঁচবিবিকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত একটি আধুনিক ও বাসযোগ্য মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।

পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সাবলীল জবাবে এই মেয়র প্রত্যাশী বলেন, আইন পেশার পাশাপাশি দীর্ঘকাল ধরে আমি বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত। দলের চরম দুঃসময়েও আমি রাজপথে থেকে কাজ করেছি। আমার দৃঢ় বিশ্বাস, আগামী পৌর নির্বাচনে দল আমার এই ত্যাগের যথাযথ মূল্যায়ন করবে।

পরিশেষে তিনি নির্বাচনে জয়লাভের লক্ষ্যে পাঁচবিবি পৌরসভার সর্বস্তরের মানুষের দোয়া, সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

পড়ুন: চট্টগ্রামের চন্দনাইশে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, নিহত ২

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.