সরকারের ইতিবাচক দিক ঢাকতেই বিরোধী দলের লংমার্চ: রিজভী

0
4
শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি
ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন

বিরোধীদল চাইলে তাদের বক্তব্য সংসদে তুলে ধরতে পারত। কিন্তু তারা বাইরে যে ভাষায় বক্তব্য দিচ্ছে, তা সভ্য ভাষা নয়। রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সরকারের গঠনমূলক সমালোচনা না করে বিরোধীদল রাজপথে নেমেছে বলেও মন্তব্য করেন রিজভী। তার দাবি, সরকারের বিকল্প প্রস্তাব দেয়ার সুযোগ থাকলেও বিরোধীদল তা দিচ্ছে না। দায়িত্বশীল বক্তব্যের পরিবর্তে তারা রাজপথের যুদ্ধে নেমেছে এবং সরকারের বিরুদ্ধে অশ্রাব্য বক্তব্য দেয়া ব্যক্তিদেরও সমর্থন করছে।

তিনি বলেন, সরকারপ্রধান ও সরকারের বিরুদ্ধে এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে, যা সমাজে ব্যবহার করা যায় না।

বিরোধীদলের উদ্দেশে রিজভী বলেন, সভা-সমাবেশ করে সরকারের ভুলত্রুটি তুলে ধরা যেতে পারে। তবে গণতন্ত্রকে বিনষ্ট করার কোনো প্রচেষ্টা গ্রহণ করা উচিত নয়।

রিজভীর দাবি, দেশের রিজার্ভ এখন আড়াই গুণ বেড়েছে। সরকারের ইতিবাচক পরিবর্তন ও অর্জনগুলো আড়াল করতেই বিরোধীদল লংমার্চ কর্মসূচি নিয়েছে।

পড়ুন : জামায়াত-এনসিপি জোটের লংমার্চ কীসের ইঙ্গিত দিল?

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.