রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় ২ শিক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ২ কলেজ শিক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে রূপগঞ্জের পলখান এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, দীর্ঘ দিন পলখান এলাকার বাবুল মিয়ার সাথে একই এলাকার শাহীন আকন্দের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জের ধরে শনিবার রাতে শাহীন আকন্দ, তুহিন, নাঈম, আলামীনসহ ১৫/১৬ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বাবুলকে খোজঁতে পলখান বাজারে যায়। এসময় বাবুলকে না পেয়ে তার কলেজ পড়ুয়া ছেলে আলতাফ হোসেন ডিজান ও সিফাতকে একটি দোকানে বসা অবস্থায় পেয়ে হামলা চালায় ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে গুরুতর জখম করে। এসময় তাদের বাচাতে এগিয়ে আসলে হামলাতারীরা সাত্তার নামে আরো এক যুবককে কুপিয়ে জখম করে।

আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ডিজানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘটনায় ঘটনায় বাবুল মিয়া বাদী হয়ে শাহীন আকন্দসহ ৯ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এঘটনায় জড়িতে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাহউদ্দিন ।

পড়ুন : ইউপি নির্বাচনের আগে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল দেয়া হবে: ইসি মাছউদ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন