ফটিকছড়িতে পুলিশের সোর্সকে লক্ষ্য করে ৬–৮ রাউন্ড গুলি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে পুলিশের সোর্স হিসেবে পরিচিত এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ছোড়া ৬ থেকে ৮ রাউন্ড গুলিতে গুরুতর আহত হয়েছেন আবছার চৌধুরী।

রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক ৭টার দিকে তেমুহনী বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত আবছার চৌধুরীকে লক্ষ্য করে পরপর ৬ থেকে ৮ রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠান।

জনবহুল বাজারে প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পর তেমুহনী বাজারসহ আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ ঘটনায় হামলার কারণ এবং জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন

পড়ুন : ‎চট্টগ্রামে চাকরিচ্যুত ব্যাংকারের গোয়ালঘরের তালা ভেঙে তিন গরু চুরি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন