রিয়াদ প্রবাসী বাংলাদেশি সচেতন মহলের সংবাদ সম্মেলন

0
7
বিজ্ঞাপন

৫ সেপ্টেম্বর শনিবার রাতে বাংলাদেশের পাসপোর্ট সেবা বিদেশিদের হাতে তুলে দেওয়া এবং প্রবাসী দুবাই,কাতার সহ মধ্যপ্রাচ্যের নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশি প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর করার বিষয়ে জানুযারী মাসে ঢাকা পোস্ট, অনলাইন এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছিল, কিন্তু বর্তমানে আবারো কিচু সোশ্যাল মিডিয়ায় এই রকম নিউজ প্রচার হচ্ছে। এমন সিদ্ধান্ত বন্দের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশি সচেতন মহলের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ ফয়সাল আহমেদ, মোহাম্মদ শাহজালাল ভুট্টো, সালাউদ্দিন আহমেদ ভুইয়া। সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ভিনদেশীদের হাতে প্রবাসী পাসপোর্ট সেবা তুলে না দেওয়া জন্য সৌদি আরবের নিযুক্ত রাষ্ট্রদূত মোঃ দেলোয়ার হোসেনের হাতে গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে স্মারকলিপি দেয়া হয়েছে। রাষ্ট্রদূত স্মারকলিপিটি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠাবেন বলে গণমাধ্যম কর্মীদের আশ্বস্ত করেন।

সভায় আয়োজকরা বলেন সৌদি আরবে প্রায় ৪০ লাখ বাংলাদেশী কর্মরত রয়েছেন। পাসপোর্ট সেবাকে সহজ করার লক্ষ্যে বিভিন্ন প্রাদেশিক অঞ্চলে বায়োমেট্রিক পদ্ধতি ই পাসপোর্ট এর কার্যক্রম চলমান রয়েছে। হঠাৎ করে ভিনদেশীদের হাতে প্রবাসী পাসপোর্ট সেবা কার্যক্রম তুলে দিলে নিরাপত্তাহীনতায় ভুগবে বাংলাদেশিরা।

আজকাল যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না, ডেটা দিয়েও হয়। একটি দেশের নাগরিক ডাটাবেজ মানে সেই দেশের ডিজিটাল সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্ব যদি বিদেশি প্রতিষ্ঠানের হাতে চলে যায়, তা কার্যত ডিজিটাল উপনিবেশ তৈরির মতো ভয়ংকর সিদ্ধান্ত।

বর্তমানে গুঞ্জন শুনা যাচ্ছে বিদেশি একটি প্রতিষ্ঠানকে এই পাইলট প্রকল্প কার্যক্রমটি দেওয়ার পাঁয়তারা চলছে। নিজ দেশের পাসপোর্ট সেবা ভিনদেশীদের হাতে দেয়া হলে পাসপোর্ট নিরাপত্তা জটিলতা, তথ্য পাচার সহ হুমকির মুখে পড়বে বাংলাদেশীরা। দেশের ভাবমূর্তি রক্ষার্থে এবং প্রবাসীদের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নিয়ে থাকলেও তা থেকে সরে আসার দাবি জানান প্রবাসী সচেতন মহল। ভিনদেশীদের হাতে পাসপোর্ট সেবা না দিয়ে দেশিয় প্রতিষ্ঠানে চলমান থাকলে একদিকে বাড়বে কর্মসংস্থান, অন্যদিকে দেশের উন্নয়নের চাকা সচল থাকবে বাড়বে রেমিটেন্স প্রবাহ।

পড়ুন : সিলেট সীমান্তে ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.