রাঙ্গাবালীতে জেলে ট্রলারে বজ্রপাত, নিহত ২

0
10
বিজ্ঞাপন

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় জেলে ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার তুফানিয়া ও চরহেয়ারের মাঝামাঝি বুড়াগৌরাঙ্গ নদীতে জাল ফেলা অবস্থায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাঙ্গাবালী সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামের হাবিব খাঁর ছেলে ইমন খাঁ (২২) এবং একই গ্রামের শহিদুল  শিকদারের ছেলে শাকিব শিকদার (২৩)।

জানা গেছে, সুমন খাঁর মালিকানাধীন ট্রলারটিতে তার ভাই ইমন খাঁসহ পাঁচজন জেলে মাছ ধরতে যান। বিকেল সাড়ে ৩টার দিকে নদীতে জাল ফেলা অবস্থায় হঠাৎ বজ্রপাত হলে ট্রলারে থাকা পাঁচজনই আহত হন। পরে তাদের মধ্যে ইমন খাঁ ও শাকিব শিকদারের মৃত্যু হয়। 

সদর ইউনিয়নের যুগিরহাওলা ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. সাইদুল প্যাদা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আহত অবস্থায় ইমন খাঁ ও শাকিব শিকদারকে রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে  তাদের দুইজনের মৃত্যু নিশ্চিত হওয়া যায়। 

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘বিষয়টি আমিও শুনেছি। জেলেদের বাড়িতে ফোর্স পাঠানো হয়েছে।

পড়ুন:শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী: ব্যাগেজ হ্যাণ্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ

ইমি/

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.