হরমুজ প্রণালী ঘিরে নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে হরমুজ প্রণালীর কাছে একটি ‘সীমিত এলাকা’ ঘোষণা করা হবে। পাশাপাশি ওমানের সঙ্গে সমঝোতার ভিত্তিতে প্রণালীটির জন্য নতুন একটি নৌপথও ঘোষণা করা হবে।
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করে বলেছেন, নতুন করে কোনো হামলা হলে ইরানের প্রতিক্রিয়া হবে আরও ‘ভারী ও বেদনাদায়ক’।
শনিবার মার্কিন সামরিক বাহিনী ইরানের তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে ধ্বংস করার পর তিনি এ হুঁশিয়ারি দেন।
বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় ইরানের নতুন নৌপথ ও ‘সীমিত এলাকা’ ঘোষণার ফলে আন্তর্জাতিক বাণিজ্য এবং তেল সরবরাহের ওপর নতুন করে চাপ তৈরি হতে পারে।
পড়ুন: ইরানে অর্থনৈতিক সংকট, হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি
আর/


