বিজ্ঞাপন

ইয়েমেনে হুতি-সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৩০০ ছাড়াল

বিজ্ঞাপন

ইয়েমেনে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী হুতিদের মধ্যে নতুন করে শুরু হওয়া তীব্র লড়াইয়ে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই সংঘর্ষে যোদ্ধাদের পাশাপাশি বেসামরিক নাগরিকরাও নিহত হয়েছেন।

সামরিক ও চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের পশ্চিমাঞ্চলের তাইজ এবং দক্ষিণাঞ্চলের হোদেইদা এলাকায় সংঘর্ষের তীব্রতা সবচেয়ে বেশি।

লোহিত সাগরের উপকূল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালির কাছাকাছি সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত এলাকাগুলোকে লক্ষ্য করে হুতিরা বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে।

ইয়েমেনের সরকারি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, শনিবার বিকেল থেকে রোববার ভোর পর্যন্ত সংঘর্ষে সরকারি বাহিনীর ৮৪ সেনা নিহত হয়েছেন। তাদের দাবি, নিহত সেনাদের অধিকাংশই ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছেন।

অন্যদিকে, হুতিদের সামরিক সূত্র জানিয়েছে, একই সময়ে তাদের ৫৭ জন যোদ্ধা নিহত হয়েছেন।

সংঘর্ষের পাশাপাশি বেসামরিক মানুষের দুর্ভোগও বেড়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ওসিএইচএ জানিয়েছে, তাইজের মাকবানাহ ও জাবাল হাবাশি এলাকায় ব্যাপক গোলাবর্ষণ ও সংঘর্ষের কারণে প্রায় ১ হাজার ৭৯০টি পরিবার বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

ক্রমবর্ধমান সহিংসতার ফলে ওই অঞ্চলের মানবিক পরিস্থিতি আরও সংকটময় হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে।

পড়ুন: হরমুজ প্রণালী ঘিরে ইরানের নতুন পদক্ষেপ

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন