দিনাজপুরের বিরামপুর উপজেলার গোবিন্দপুর সীমান্ত দিয়ে ২০ থেকে ২৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে তাদের ভারতে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
রোববার রাত ১১টার দিকে কাটলা ইউনিয়নের দাউদপুর বিওপির গোবিন্দপুর সীমান্তের ২৮৯/৪৬ এস পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, রাতে কাঁটাতারের বেড়া অতিক্রম করে বেশ কয়েকজন ভারতীয়কে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। এ সময় স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাদের ধাওয়া করেন। পরে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তাদের ফিরিয়ে নেয় বিএসএফ।
ঘটনার পর ওই সীমান্ত এলাকায় পুশইন ঠেকাতে বিজিবির সঙ্গে গ্রামবাসীরাও সতর্ক অবস্থানে রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার মাহাবুর রহমান।
পড়ুন : হরমুজ প্রণালী ঘিরে ইরানের নতুন পদক্ষেপ
সা/

