বিজ্ঞাপন

ঋণের চাপে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

বিজ্ঞাপন

মানিকগঞ্জের হরিরামপুরে ঋণের চাপে কুব্বাত আলী বেপারী (৬০) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার সকালের দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের দড়িকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কুব্বাত আলী বেপারী ওই গ্রামের মৃত পাহালি বেপারীর ছেলে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কুব্বাত আলীর দুই ছেলে প্রবাসে থাকেন। বড় ছেলে প্রায় ১০ থেকে ১২ বছর ধরে বিদেশে থাকলেও বাবাকে নিয়মিত আর্থিক সহায়তা করতেন না বলে অভিযোগ রয়েছে। অপর ছেলেও বিদেশে গিয়ে প্রত্যাশিত আয় করতে পারছিলেন না। এর মধ্যে পারিবারিক আর্থিক সংকটের পাশাপাশি কয়েক লাখ টাকা সুদে নেওয়া ঋণের চাপে ছিলেন কুব্বাত আলী।

স্থানীয়রা জানান, সোমবার সকালে বাজার থেকে বাড়িতে ফেরেন কুব্বাত আলী। পরে নিজ বসতঘরের শয়নকক্ষে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।

স্থানীয় বাসিন্দা হাশেম বলেন, ‘কুব্বাত আলীর বড় ছেলে দীর্ঘদিন ধরে বিদেশে থাকলেও বাবাকে তেমন টাকা-পয়সা দিতেন না। আরেক ছেলেও দালালের মাধ্যমে বিদেশ গিয়ে ভালো আয় করতে পারেননি। এ কারণে কুব্বাত আলী অনেকটা ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন।’

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক আর্থিক সংকট ও ঋণের চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে কুব্বাত আলী আত্মহত্যা করতে পারেন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পড়ুন : উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী-ভোটার এলাকা বদল কী মেয়র প্রার্থিতার ইঙ্গিত?

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন