বিজ্ঞাপন

রঘুপুর দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে শিক্ষক-কর্মচারী মানববন্ধন

বিজ্ঞাপন

দিনাজপুরের বিরল উপজেলার রঘুপুর দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের ওপর হামলা, লাঞ্ছনা এবং নানা ভাবে হয়রানির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বিরল। অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় গুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
শিক্ষক সমিতির সভাপতি মো: আসিসুজ্জামান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা রঘুপুর দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের ওপর বহিরাগতদের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: মাহামুদুল হাসান। এছাড়া আরও বক্তব্য রাখেন, বিরল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, বিরল উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: নাজমুল ইসলামসহ স্থানীয় শিক্ষক নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে মানুষ গড়ার কারিগর শিক্ষকদের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা ও লাঞ্ছনা অত্যন্ত উদ্বেগজনক। আমরা অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
অন্যথায় শিক্ষকদের সম্মান ও নিরাপত্তা রক্ষায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষক, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।
সমাবেশ শেষে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের একটি প্রতিনিধি দল বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রেজাউল ইসলামের কার্যালয়ে যান এবং তাঁর হাতে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে একটি স্মারকলিপি তুলে দেন। ইউএনও স্মারকলিপিটি গ্রহণ করে বিষয়টি খতিয়ে দেখার ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।

পড়ুন:সিরাজগঞ্জে চোরাই মালামালসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ৫

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন