বিজ্ঞাপন

ডিএস শাহ সুফী নূর মোহাম্মদের বদলির গুঞ্জন: সৈয়দপুর রেলওয়ে কারখানার উন্নয়ন মুখ থুবড়ে পড়ার আশঙ্কা

বিজ্ঞাপন

দেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান সৈয়দপুর রেলওয়ে কারখানায় কাজের যে নতুন গতিশীলতা ও ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছিল, তা আবারও স্থবির হয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই সার্বিক সংস্কার, প্রশাসনিক স্বচ্ছতা ও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বর্তমান বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নূর মোহাম্মদ। তবে সম্প্রতি তাঁকে ঢাকা রেল ভবনে বদলি করা হচ্ছে বলে জোরালো গুঞ্জন উঠেছে

রেলওয়ের সংবেদনশীল এই মুহূর্তে অত্যন্ত দক্ষ ও সৎ একজন কর্মকর্তা বদলি হলে পুরো কারখানার কার্যক্রম মুখ থুবড়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা প্রয়োজন যে, দীর্ঘদিন পর যে সংস্কার ও গতিশীলতার মধ্য দিয়ে কারখানাটি সচল হয়ে উঠেছে, তা ধরে রাখতে তাঁর মতো দূরদর্শী নেতৃত্বের ধারাবাহিকতা অত্যন্ত জরুরি।

​জানা গেছে, মাত্র দেড় বছরেরও কম সময় আগে দায়িত্ব নেওয়ার পর থেকেই সীমিত জনবল ও নানা সীমাবদ্ধতার মধ্যেও কোচ ও ওয়াগন মেরামতের কাজ ত্বরান্বিত করতে কঠোর মনিটরিং শুরু করেন ডিএস শাহ সুফী নূর মোহাম্মদ। কারখানা পরিদর্শনে আসা বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার ও আধুনিকায়ন প্রকল্প প্রস্তাব তৈরিতে উদ্যোগী ভূমিকা এবং সাধারণ শ্রমিকদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে কর্মপরিবেশের শৃঙ্খলা ফিরিয়ে আনায় তিনি সর্বমহলে প্রশংসিত হয়েছেন

​কারখানা সংশ্লিষ্টদের মতে, নীতিবান এই কর্মকর্তার প্রশাসনিক ব্যবস্থাপনায় যে স্বচ্ছতা ও কঠোর জবাবদিহিতা নিশ্চিত হয়েছে, ঠিক সেই মুহূর্তে তাঁর বদলি সৈয়দপুর কারখানার জন্য একটি বড় ধাক্কা হতে পারে। উপর মহলের কর্তাব্যক্তিদের প্রতি স্থানীয় ও কারখানা পরিবারের অনুরোধ বৃহত্তর জাতীয় স্বার্থে এবং দেশের ঐতিহ্যবাহী এই রেলওয়ে কারখানাটির উন্নয়ন ধারা অব্যাহত রাখতে শাহ সুফী নূর মোহাম্মদকে অন্তত আরও কিছুদিন এই দায়িত্বেই বহাল রাখা প্রয়োজন।

পড়ুন:সিরাজগঞ্জে চোরাই মালামালসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ৫

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন