ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. স্বপন হোসেন (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে আশুলিয়ার খেঁজুরটেক পুরানপাড়া এলাকায় জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বপন পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পাঁচটি স্বচ্ছ পলি জিপারের ভেতর থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার স্বপন হোসেন খেঁজুরটেক পুরানপাড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকাসহ আশপাশে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত।
আশুলিয়া থানার উপপরিদর্শক ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শফিউল আলম সোহাগ জানান, এ ঘটনায় স্বপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের সরবরাহকারী ও সহযোগীদের শনাক্ত করতে তদন্ত চলছে।
পড়ুন: তরুণরাই দেশের রক্তসংকট মেটাতে পারে: ঢাবি উপাচার্য
আর/


