বিজ্ঞাপন

৪৩ ম্যাচ কম খেলেই রাউলকে ছুঁলেন এমবাপ্পে

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স লিগে শততম ম্যাচ খেলার আগেই রাউল গনসালেসের পাশে কিলিয়ান এমবাপ্পে। ইন্টার মিলানের বিপক্ষে গোল করে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় নিজের গোলসংখ্যা ৭১-এ নিয়েছেন ফরাসি তারকা। সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রিয়ালের সাবেক অধিনায়কের সঙ্গে এখন যৌথভাবে পঞ্চম তিনি।

বাংলাদেশ সময় বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে ইন্টারের বিপক্ষে ম্যাচের ১৪ মিনিটে গোল করেন এমবাপ্পে। তার গোলে এগিয়ে যাওয়া রিয়াল শেষ পর্যন্ত জেতে ২–১ ব্যবধানে। নতুন মৌসুমের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচেই ব্যক্তিগত মাইলফলক ছুঁয়ে ফেললেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।

রাউলের সমান গোলে পৌঁছাতে এমবাপ্পের লেগেছে ৯৯ ম্যাচ। স্প্যানিশ কিংবদন্তি ৭১ গোল করেছিলেন ১৪২ ম্যাচে। অর্থাৎ, তার চেয়ে ৪৩ ম্যাচ কম খেলেই একই জায়গায় পৌঁছে গেলেন এমবাপ্পে।

২০১৬–১৭ মৌসুমে মোনাকোর হয়ে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক এমবাপ্পের। এরপর থেকে প্রতি মৌসুমেই অন্তত চারটি গোল করেছেন। গত মৌসুমে ১৫ গোল করে প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি।

ইউরোপের এই মঞ্চে পাঁচটি হ্যাটট্রিকের পাশাপাশি এক ম্যাচে চার গোল করার কীর্তিও আছে এমবাপ্পের। তার ৭১ গোলের মধ্যে পিএসজির হয়ে এসেছে ৪২টি, রিয়ালের হয়ে ২৩টি এবং মোনাকোর হয়ে ছয়টি।

আর একটি গোল করলেই রাউলকে ছাড়িয়ে এককভাবে পঞ্চম হবেন এমবাপ্পে। এরপর সামনে থাকবেন আরেক ফরাসি তারকা করিম বেনজেমা। তার ৯০ গোলের মাইলফলক ছুঁতে এমবাপ্পের প্রয়োজন আরও ১৯ গোল।

পড়ুন:হরমুজে অত্যাধুনিক মার্কিন সাবমেরিন আটক করেছে ইরান

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন