বিজ্ঞাপন

বৈঠকে বসছেন মোদি-পুতিন

বিজ্ঞাপন

ভারতের নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, রুশ তেল আমদানি, পরমাণু শক্তি, বাণিজ্য এবং ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।

দুই নেতার বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পেতে পারে প্রতিরক্ষা সহযোগিতা। ভারতকে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি দেওয়ার বিষয়ে প্রস্তুতির কথা জানিয়েছে রাশিয়া। এ ক্ষেত্রে রাশিয়ার পঞ্চম প্রজন্মের এসইউ-৫৭ যুদ্ধবিমান নিয়েও আলোচনা হতে পারে।

ভারতের সামরিক বাহিনীতে দীর্ঘদিন ধরে রুশ যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম ব্যবহৃত হয়ে আসছে। ফলে এসইউ-৫৭ নিয়ে আলোচনা হলে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ইঙ্গিত পাওয়া যেতে পারে।

বৈঠকে পরমাণু শক্তিও অন্যতম আলোচ্য বিষয় হতে পারে। ভারতে নতুন পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহী রাশিয়া।

এ ছাড়া প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে দুই দেশের যৌথ উদ্যোগ আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হতে পারে।

মোদি-পুতিন বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হতে পারে রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানি। পশ্চিমা নিষেধাজ্ঞা ও যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেও ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করছে।

তথ্য অনুযায়ী, জুলাইয়ে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি দৈনিক প্রায় ২৮ লাখ ২০ হাজার ব্যারেলে পৌঁছায়। যা ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় ৫৫ দশমিক ৯ শতাংশ। আগস্টে আমদানি কমে দৈনিক প্রায় ২০ লাখ ৮০ হাজার ব্যারেলে নেমে আসে। এরপরও রাশিয়া ভারতের সবচেয়ে বড় অপরিশোধিত তেল সরবরাহকারী হিসেবে রয়েছে।

তেল বাণিজ্যের অর্থ পরিশোধের বিষয়টিও দুই দেশের আলোচনায় আসতে পারে। রাশিয়া ও ভারত নিজস্ব মুদ্রায় লেনদেনের ব্যবস্থা গড়ে তুলেছে। রুশ ব্যাংকিং সূত্রের দাবি, দুই দেশের বাণিজ্যের প্রায় ৯৬ শতাংশ রুবল ও রুপিতে নিষ্পত্তি হচ্ছে।

পড়ুন: হরমুজে অত্যাধুনিক মার্কিন সাবমেরিন আটক করেছে ইরান

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন