নরসিংদীতে মাধবদী পৌরসভা এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে সাতটি মামলা করা হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে ২ লাখ ৩০ হাজার টাকা।
বুধবার (৯ সেপ্টেম্বর) দিনব্যাপী নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করেন মাধবদী পৌরসভার সিইও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।
তিনি বলেন, অভিযানে অবৈধভাবে নেওয়া ৯২টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া বকেয়া গ্যাস বিল বাবদ ৩ লাখ ৫০ হাজার টাকা আদায় করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।
সরকারি সম্পদের অপব্যবহার রোধ এবং অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে সরকারের রাজস্ব ক্ষতি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
পড়ুন : নরসিংদীতে মানব পাচার মামলার আসামি জাকির হোসেন কারাগারে


